বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

0
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে পেয়ারা আক্তার (৫৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) শিবগঞ্জ উপজেলার মোকামতলা অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার মোকামতলা অনন্তপুর গ্রামে দিনমজুর বকুল সাকিদার পাঁচ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন রেনু বানুকে। এরপর থেকেই প্রথম স্ত্রী পেয়ারা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলছিল। গত রবিবার (৩ আগস্ট) তার দুই স্ত্রীর মধ্যে মারধরের ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার সকালে ফের ঝগড়ার জেরে বেলা ১২টার দিকে পেয়ারার শোবার ঘরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। 

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here