বগুড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

0
বগুড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

বগুড়ার কাহালুতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল)  বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালুর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ, সার বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন তিল ও উফসী আউশ ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য মোশারফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মীর মেজ বাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক, তানভীর হাসান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here