ফ্রান্সে হোটেলে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

0
ফ্রান্সে হোটেলে পাঁচজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে হামলাকারী নিহত

ফ্রান্সে এক হোটেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ওই হোটেলের ম্যানেজার এবং তার ছেলেসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেইয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে।

হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ওই ব্যক্তি তিউনিশিয়ার নাগরিক বলে জানিয়েছে দেশটির পুলিশ।

শহরটির প্রসিকিউটর নিকোলাস ব্রেসন জানান, তিউনিশিয়ান ওই ব্যক্তি দুটি ছুরি ও একটি ক্রোবার দিয়ে হামলা চালান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি আরও জানান, পুলিশ প্রথমে হামলাকারী ব্যক্তিকে তার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয় কিন্তু তারপর তাকে গুলি করে। হামলাকারী ফ্রান্সের বৈধ অভিবাসী ছিলেন। তবে, তাকে ভাড়া পরিশোধ না করার কারণে হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল।

সূত্র : রয়টার্স, বিবিসি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here