ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, লগ-ইনের নিয়মে আসছে পরিবর্তন

0
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, লগ-ইনের নিয়মে আসছে পরিবর্তন

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন ফিচার চালু হলে অ্যাকাউন্ট খুলতে বা লগইন করতে আর বাধ্যতামূলকভাবে ফোন নম্বর ব্যবহার করতে হবে না।

গোপনীয়তা আরও জোরদার করতে এবার ‘ইউজারনেম’ (Username) ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

কী এই নতুন নিয়ম?

এতদিন ২০০৯ সাল থেকে ফোন নম্বর দিয়েই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার প্রথা চালু ছিল। তবে নতুন এই ফিচারে ইনস্টাগ্রাম বা এক্স (সাবেক টুইটার)-এর মতো নির্দিষ্ট ইউজারনেম ব্যবহার করেই লগ-ইন করা যাবে। এর ফলে অপরিচিত কাউকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য নিজের ব্যক্তিগত ফোন নম্বর শেয়ার করার ঝুঁকি থাকবে না। শুধুমাত্র ইউজারনেম দিলেই খুঁজে পাওয়া যাবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে।

ইউজারনেম তৈরির শর্তাবলি

অ্যানড্রয়েডের লেটেস্ট বিটা ভার্সনে (২.২৫.২৮.১২) এই ফিচারটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে- ইউজার নেমে কমপক্ষে একটি অক্ষর থাকতে হবে। ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর (a-z) ব্যবহার করতে হবে। অক্ষরের পাশাপাশি সংখ্যা (Numbers) এবং বিশেষ চিহ্ন (Special Signs) ব্যবহার করে ইউজারনেম ইউনিক করা যাবে।

কবে নাগাদ আসবে এই ফিচার?

বর্তমানে ‘ইউজারনেম রিজার্ভেশন’ ফিচারটি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি কবে নাগাদ অবমুক্ত করা হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো তারিখ ঘোষণা করেনি। তবে বিটা টেস্টিং শেষ হলেই দ্রুত এটি সবার ফোনে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

গোপনীয়তা বজায় রাখতে এবং ব্যক্তিগত নম্বর আড়ালে রেখে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের এই নতুন পদক্ষেপকে বড় জয় হিসেবে দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এই ফিচারের ফলে ব্যবহারকারীরা আরও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here