ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

0
ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর আজ মঙ্গলবার (৩০ জুন) আরও ৩ হাজার ৩২৪ টাকা কমিয়েছে সংস্থাটি।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের কিনতে প্রয়োজন হবে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

স্বর্ণের দাম কমার কারণ হিসেবে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায় বিক্রি হচ্ছে ও ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here