‘ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই’

0
‘ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই’

বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের দক্ষিণ কালিবাড়ি মোড়, টি.এ রোড, পুরাতন কাচারি সড়ক, হাসপাতাল সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সহ সভাপতি আবু শামীম মোঃ আরিফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এদেশের নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরী করতে ষড়যন্ত্র করছে। তাই সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোনোভাবেই যাতে এদেশে ফ্যাসিস্টদের ঠাই না হয়। 

বক্তারা বলেন, আজ অনেকেই নানা প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here