
ময়মনসিংহের ফুলপুরে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও পুরষ্কার বিতরণ। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়।
এসময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।

