ফিঙ্কে ডেজার্ট রেস নিয়ে নির্মিত চলচ্চিত্রে ক্রিস হেমসওয়ার্থ

0
ফিঙ্কে ডেজার্ট রেস নিয়ে নির্মিত চলচ্চিত্রে ক্রিস হেমসওয়ার্থ

ক্রিস হেমসওয়ার্থ এবং বেন গ্রেসনের ওয়াইল্ড স্টেট মিডিয়া কোম্পানি অস্ট্রেলিয়ার ট্যাটস ফিঙ্কে ডেজার্ট রেসের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনা করতে চলেছেন।

ডেডলাইনের তথ্য অনুযায়ী, এই অস্ট্রেলিয়ান অভিনেতার প্রযোজনা সংস্থাটি কঠিন দুইদিনের মোটরস্পোর্ট প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে একাধিক প্রকল্প তৈরির জন্য আয়োজকদের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্বে স্বাক্ষর করেছে।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি যা ‘থর’ অভিনেতার প্রধান আকর্ষণ হিসেবে কাজ করবে। ফিচার ফিল্মটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর চিত্রনাট্য লিখছেন রিকি স্টব ও ড্যান ওয়ালসার।

হেমসওয়ার্থ ও বেন গ্রেসনের সহ-প্রতিষ্ঠিত ‘ওয়াইল্ড স্টেট’ এই রেসকে কেন্দ্র করে চিত্রনাট্যবিহীন বিভিন্ন কন্টেন্টও তৈরি করছে, যার মধ্যে একটি প্রকল্পে ফ্রিস্টাইল মটোরক্রস কিংবদন্তি রবি ম্যাডিসনকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে দেখা যাবে।

হেমসওয়ার্থ বলেন, অফ-রোড রেসিং আমার পরিবারের দীর্ঘদিনের একটি শখ। আমরা ওয়াইল্ড স্টেটের পক্ষ থেকে ট্যাটস ফিঙ্কে ডেজার্ট রেসের ৫০তম বার্ষিকীর সময়ে এর সঙ্গে অংশীদার হতে পেরে এবং এই মহাকাব্যিক প্রতিযোগিতাটিকে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে রোমাঞ্চিত।

উল্লেখ্য, ট্যাটস ফিঙ্কে ডেজার্ট রেস অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির অন্যতম বৃহত্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এটি দেশটির সবচেয়ে উত্তেজনাপূর্ণ অফ-রোড রেস হিসেবে স্বীকৃত এবং এর পাশাপাশি এটি বিশ্বের অন্যতম দুর্গম একটি স্থানের সবচেয়ে কঠিন কোর্সগুলোর একটি হিসেবেও পরিচিত। আগামী জুন মাসে এই প্রতিযোগিতার ৫০তম বার্ষিকী পালিত হবে।

ওয়াইল্ড স্টেটের সাম্প্রতিক প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ডিজনি+ সিরিজ ‘লিমিটলেস’, নেটফ্লিক্সের ‘এক্সট্র্যাকশন’ ফ্র্যাঞ্চাইজি, অ্যামাজনের সঙ্গে ‘ক্রাইম ১০১’ এবং অ্যাপলের সঙ্গে আসন্ন ‘করসেয়ার কোড’ প্রযোজনা করেছেন।

এ অভিনেতা বর্তমানে ‘এক্সট্র্যাকশন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্রের শুটিং করছেন। চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে তাকে ভক্তদের প্রিয় মার্ভেল সুপারহিরো থর-এর ভূমিকায় পুনরায় দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here