পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পেশোয়ার জালমি। অধিনায়ক বাবর আজম টস জিতে আগে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত জানান।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে পেশোয়ারের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।
পেশোয়ার জালমি একাদশ: বাবর আজম, কুশল মেন্ডিস, মোহাম্মদ হারিস, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, অ্যারন হার্ডি, ইফতিখার আহমেদ, ফারহান ইউসুফ, সুফিয়ান মুকিম, মোহাম্মদ বাসিত এবং নাহিদ রানা।
হায়দরাবাদ কিংসম্যান একাদশ: মাজ সাদাকাত, মার্নাশ ল্যাবুশেন, সাইম আইয়ুব, গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খান, কুশল পেরেরা, হাসান খান, ইরফান খান, হুনাইন শাহ, মোহাম্মদ আলী এবং আকিফ জাভেদ।

