ফরেস্টকে হারিয়ে ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ

0
ফরেস্টকে হারিয়ে ইপিএলে তৃতীয় স্থান নিশ্চিত করল ম্যানইউ

২০২৫-২৬ মৌসুমের শুরুতে চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেলেও মৌসুমের শেষভাগে এসে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেষ্টার ইউনাইটেড। রবিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ওল্ড ট্রাফোর্ডে আরও একটি ম্যাচ জিতেছে তারা। ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলে হারিয়েছে তারা। 

এদিন ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেডের জার্সিতে শেষবারের মাঠে নামেন ক্যাসিমিরো। নতুন মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে দেখা যাবে নতুন কোনো ক্লাবে। ঘরের মাঠে তার বিদায়ী ম্যাচ রাঙাল ম্যান ইউনাইটেড। 

ম্যাচ ঘড়ির পঞ্চম মিনিটে লুক শোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ডি বক্সের দিকে ঠেলে দেওয়া ব্রুনো ফার্নান্দেসের বল ঠিকঠাক ক্লিয়ার করা সম্ভব হয়নি। তখনই বলের নিয়ন্ত্রণ নেন শ। এই লেফট-ব্যাক প্রথমে ওয়ান-টাচ শট নেওয়ার অঙ্গভঙ্গি করলেও আসলে বলটি নিয়ন্ত্রণে নিয়ে দারুণ নিখুঁত এক শটে পোস্টের নিচের ডান কোণ দিয়ে জালে জড়িয়ে দেন। গোলরক্ষক সেলস কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরাতার গোলে সমতায় ফেরে ফরেস্ট। তার ঠিক দুই মিনিট পর ফের এগিয়ে যায় ইউনাইটেড। কুনহার সেই গোলের পর নটিংহ্যাম কফিনে আরেকটি পেরেক ঠোকেন এমবাউমো। ফার্নান্দেসের অ্যাসিস্টে পাওয়া সেই গোলের মিনেট দুয়েক পর নটিংহ্যামের হয়ে গিবস হোয়াইট একটি গোল শোধ করেন।

এই জয়ে ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইউনাইটেড। ৩৭ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলা। লিগের শেষ ম্যাচে ভিলা জিতলেও তাদের পয়েন্ট হবে ৬৫। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শেষ ম্যাচে কোনো পয়েন্ট তুলতে না পারলেও তৃতীয় স্থানে থেকেই লিগ শেষ করবে তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here