প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর

0
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে চার উইকেটে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে কেকেআর। অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের হতাশার তালিকায় যোগ হল আরও একটি পরাজয়ের লজ্জা।

রবিবার (২০ মে) টস জিতে প্রথমে মুম্বাইকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। রোহিত শর্মা মাত্র ১৫ রান করে ফিরে যান। অপর ওপেনার রিয়াল রিকেলটন করেন মাত্র ৬ রান। মিডল অর্ডারেও কেউ সেভাবে লড়াই গড়ে তুলতে পারেননি।

মুম্বাইয়ের হয়ে একমাত্র কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন করবিন বশ। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন তিনি। তবে কেকেআরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় মুম্বাই। বল হাতে সৌরভ দুবে, ক্যামেরন গ্রিন এবং কার্তিক ত্যাগী প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নেন। এছাড়াও অভিজ্ঞ স্পিনার সুুনিল নারােইন একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আজিঙ্কা রাহানাদের। ফিন অ্যালেন মাত্র ৮ রান করে ফিরে যান। অধিনায়ক রাহানের ব্যাট থেতে আসেন ২১ রান। ক্যামেরন গ্রিন ব্যাট হাতেও ব্যর্থ হয়ে ফেরেন মাত্র ৪ রানে। ৫৪ রানেই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নাইট শিবির।

সেই সময় দলের হাল ধরেন অভিজ্ঞ মণীষ পাণ্ডে এবং ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার রভম্যান পাওয়েল। দু’জনে মিলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। মণীষ পাণ্ডে ৪৫ রানের কার্যকর ইনিংস খেলেন। তবে এই জুটি ভাঙেন মুম্বইয়ের তারকা পেসার জশপ্রীত বুমরাহ।

এর কিছুক্ষণ পরেই ম্যাচে দেখা যায় অসাধারণ এক মুহূর্ত। পাওয়েলের দুর্দান্ত ক্যাচ ধরে রীতিমতো চমকে দেন করবিন বশ। তার সেই ফিল্ডিং মুহূর্ত অনেকেরই মনে করিয়ে দেয় কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে। আউট হওয়ার আগে পাওয়েল করেন গুরুত্বপূর্ণ ৪০ রান।

১২৪ রানে পাঁচ উইকেট হারানোর পরে তেজস্বী সিং ডাগ আউটে ফেরেন মাত্র ১১ রান করে। শেষে রিঙ্কু ও অনুকূল রায় কেকেআরকে স্বস্তির জয় এনে দেন। এদিকে হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক দুর্বল ফিল্ডিংকে দোষারোপ করলেন। তিনি বলেন, উইকেটটি বোলারদের জন্য খুবই ভালো ছিল, কিন্তু ক্যাচ মিস করার কারণে ম্যাচে তাদের অনেক ভুগতে হয়েছে।

এদিকে আজকের কষ্টার্জিত জয়ের ফলে ১৩ পয়েন্ট পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে কেকআর। প্লে-অফ নিশ্চিত করতে হলে তাদের তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here