প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’

0
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’

কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে, ঘটনাটির ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক তরুণী বারবার বলছেন, ‘দরজাটা একটু খোলো, আমি কথা বলব। তুমি তো বিয়ে করেছো, আমার আর কিছু করার নেই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে বাড়ির এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ করেই ওই যুবক অন্যত্র বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন তরুণীটি। পরে খবর পেয়ে তরুণীকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক বলেন, সরকারপাড়া গ্রাম আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত। তবে গত দুই দিন ফেসবুকে না থাকায় বিষয়টি আমার জানা ছিল না। কেউ এ বিষয়ে আমাকে জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here