প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

0
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

 শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল গত ১৪ মে।

বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগের আদেশ বাতিল করে ১৯ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ওমর ফারুক দেওয়ান বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত থাকাকালে ১০ মার্চ শিক্ষামন্ত্রীর এপিএস নিয়োগ দেওয়া হয়।

অপর আদেশে মো. দুলাল মিঞা ভূঁঞাকে শিক্ষামন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here