প্রযুক্তি খাতে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়া সরকার জানিয়েছে, দেশের তুলনামূলকভাবে অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদনে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি রেকর্ড পরিমাণ বিনিয়োগ করা হবে।
সোমবার দেশটির সরকার ও বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ বিনিয়োগের ঘোষণা দেয়।
দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াবে ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চিপ উৎপাদনে নেতৃত্ব নিশ্চিত করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, এই প্রকল্পে প্রায় ৮০০ ট্রিলিয়ন ওয়ন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করা হবে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তি বিনিয়োগগুলোর একটি।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় চারটি চিপ উৎপাদন কারখানা ও অংশীদার কোম্পানিগুলোর একটি নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।

