প্রবল বৃষ্টিতে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস

0
প্রবল বৃষ্টিতে এক্সপ্রেসওয়েতে উল্টে গেল বাস

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই বাস উল্টে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ এবং সেতু কর্তৃপক্ষের টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আহত যাত্রী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস বিকালে যাত্রা শুরু করে। পথে শিবচরের সীমানা এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি উল্টে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here