পুলিশের কাছ থেকে ৫ আসামি ছিনিয়ে নিল সহযোগীরা

0
পুলিশের কাছ থেকে ৫ আসামি ছিনিয়ে নিল সহযোগীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় লুটপাটের অভিযোগে আটক পাঁচজনকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গেছে তাদের সহযোগীরা। বুধবার (৬ মে) বিকেলে পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ।

তবে আটককৃতদের যাচাই-বাছাই চলাকালে একপর্যায়ে তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপস্থিতিতেই তাদের ছিনিয়ে নেয় বলে জানা যায়।

ফতুল্লা মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম জানান, ঘটনাস্থলে লুটপাটের অভিযোগে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছিল। পরে পরিস্থিতির সুযোগ নিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের সহযোগীরা একত্রিত হয়ে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যায়। তবে ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের পুনরায় গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here