সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ জুন) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৪৩ ও ২১৩১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ১১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৭০ কোটি টাকা বেশি।
আগের দিন ডিএসইতে ৯৪০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭৩টি কোম্পানির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা, আইপিডিসি, ন্যাশনাল ফিড, এশিয়াটিক ল্যাব, ব্র্যাক ব্যাংক, সামিট পোর্ট, মালেক স্পিনিং, বিডিথাই, এনসিসি ব্যাংক ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে। বৃহস্পতিবার সিএসইতে হাত বদল হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৫৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

