পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন

0
পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন সাবেক শিল্পমন্ত্রী হুমায়ুন

সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজের ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা শওকত আলী।

জানাজায় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মিয়-স্বজনরা অংশ নেন। এর আগে গতকাল সোমবার রাতে রাজধানী ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

২৪ জুলাই ছাত্রজনতার গণঅভ্যুত্থ্যানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে র‌্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। এর পর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। 

সম্প্রতি তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে রবিবার (২৯ সেপ্টেম্বর) কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here