সাভারের শিমুলিয়া ইউনিয়নে ” পাড়াগ্রাম মডেল স্কুল ও টেকনিক্যাল ইনস্টিটিউটে” অনুষ্ঠিত হয়ে গেল পাঠ সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলমগীর হোসেন স্যার এবং সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সোহেল রানা স্যার।
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
স্কুলের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে এলাকাবাসীর উপস্থিতি উক্ত অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে জনাব আলমগীর হোসেন এই স্কুলের পরিচালক কে ধন্যবাদজ্ঞ্যাপন করে বলেন, বাচ্চাদের মেধা বিকাশের জন্য লেখা পড়ার পাশাপাশি এমন সুন্দর অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং বাচ্চাদের লেখাপড়ায় আরো আগ্রহী করে তুলে।

