পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ১

0
পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, গ্রেফতার ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

আজ রবিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত ৩ জুন সকালে নারান্দী ইউনিয়নের দাড়পাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয়ে নূরুল ইসলামের পরিবারের সঙ্গে পাশের বাড়ির একই গোষ্ঠীর রেনু মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৩ জুন সকালে বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নূরুল ইসলাম গুরুতর আহত হন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের মেয়ে শাহানা আক্তার বাদী হয়ে প্রতিপক্ষের রেনু মিয়া এবং তার তিন ছেলে সোহাগ, নাদিম ও নাঈমসহ সাতজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ ঘটনায় সোহাগ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here