পাওনা টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদার

0
পাওনা টাকা না পেয়ে ঘরের টিন-বেড়া খুলে নিলেন পাওনাদার

নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামে পাওনা টাকা না দেওয়ায় বসতঘরের চালার টিন, বেড়া, রান্নাঘরের খুঁটি ও আসবাবপত্র খুলে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে পাওনাদারের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে এ ঘটনা ঘটলেও শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রুখালী গ্রামের জাহিদ সিকদার একই এলাকার কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেন। পরবর্তীতে পাওনাদাররা টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে ব্যর্থ হন এবং একপর্যায়ে এলাকা ছেড়ে চলে যান। এরপর নির্ধারিত সময়ে টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে মিজানুর বিশ্বাস, মিরাজ বিশ্বাস, মিকাইল বিশ্বাস ও ইয়াসিন বিশ্বাসের নেতৃত্বে একদল লোক জাহিদের বাড়িতে গিয়ে প্রথম দফায় বসতঘরের চালার টিন ও বেড়া খুলে নিয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় দফায় গিয়ে তারা রান্নাঘরের চালা, খুঁটি এবং ঘরের বিভিন্ন আসবাবপত্রও নিয়ে যান। ঘরের টিন ও আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় ঘরটির ভেতর ঘুমিয়ে ছিলেন জাহিদের দাদি খাতিজা বেগম (৮০)। হামলাকারীদের পা জড়িয়ে ধরে আকুতি মিনতি করে নিজের ঘর রক্ষা করার চেষ্টা করেন তিনি। তবে সে চেষ্টা ব্যর্থ হয় দাদির। 

খাতিজা বেগম বলেন, তারা হঠাৎ করে এসে ঘরের টিন খুলতে থাকে। ভ্যানে করে ঘরের টিনগুলো নিয়ে যায় তারা। এ সময় আমি লাঠি ভর দিয়ে মির্জাপুর পুলিশ ক্যাম্পে যাই। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘরের চালা খুলে নিয়ে গেছে এমন কোনো অভিযোগ থানায় কেউ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here