রাউফুর রহমান পরাগ : পরিকল্পিতভাবে বিএনপির সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য নানা রকম গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে ওই কুচক্রী মহল। আজ শনিবার (১২-০৭-২৫) নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভায় এ কথা বলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। তিনি আরো বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠন যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখনই ফ্যাসিস্ট সরকারের দোসর ও একটি কুচক্রী মহল নানা রকম অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি দলের সকল নেতাকর্মীকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আগামীতে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিব ইনশাল্লাহ। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

