নৌযান চলাচল নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

0
নৌযান চলাচল নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নৌযান চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘন কুয়াশার কারণে নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। 

শনিবার ভোর ৫টা থেকে পরবর্তী ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনে কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে।

এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here