নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় পথচারী বৃদ্ধ নিহত

0
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় পথচারী বৃদ্ধ নিহত

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।

রবিবার (২১ জুন) ভোররাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের সেনবাগ-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের আজিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে সেনবাগ থানার এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে উদ্ধার করেন। পরে তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির রব্বানী বলেন, বিকেল ৩টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত যানবাহনটি চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here