নোয়াখালীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশাচালক আটক

0
নোয়াখালীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশাচালক আটক

নোয়াখালীর সেনবাগে সাত বছর বয়সী শিশুকে যৌন হয়রানির অভিযোগে মো. সোহেল (৩৫) নামে এক অটোরিকশাচালককে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রবিবার রাতে উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে যৌন হয়রানির অভিযোগ উঠে তার বিরুদ্ধে।  

আটক সোহেল উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সিদ্দিক উল্যার নতুন বাড়ির ছিদ্দিক উল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার ভিকটিমের বাবা স্থানীয় একটি বাজার থেকে ১৫টি তালের ডাবি কিনে নেন। পরবর্তীতে শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সোহেলের অটোরিকশায় তুলে দেয়। একপর্যায়ে ভিকটিমকে বহনকারী অটোরিকশাটি ভিকটিমের বাড়ির সামনে পৌঁছলে একটি তালের ডাব পড়ে যায়। ওই অজুহাতে অটোরিকশা চালক শিশুটিকে যৌন হয়রানি করে। 

শিশুটির মা ঘটনাটি দেখতে পেলে অভিযুক্ত চালক পালিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্ত চালককে নতুন বাজার এলাকা থেকে আটক করে স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, অভিযুক্ত বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here