নোয়াখালীতে ভূমিসেবা মেলা শুরু

0
নোয়াখালীতে ভূমিসেবা মেলা শুরু

ভূমিসেবা সহজে জনগণের কাছে পৌঁছে দিতে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ মেলার সূচনা করেন। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি উদ্বোধন শেষে ভূমিসেবা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এ সময়ে তিনি সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই যথাসময়ে সঠিকভাবে ভূমিসেবা পায় সে বিষয়ে কর্মকর্তাদের নির্দেশ দেন।  

তিন দিনব্যাপী এই মেলায় নাগরিকরা ভূমিসংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here