নেপাল চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘আগন্তুক’

0

দেশের পর এবার নেপালে চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশি সিনেমা ‘আগন্তুক’। ৮ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়ার্ল্ড প্যানারোমা’ বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। নেপালের কাঠমান্ডুতে উৎসবের পর্দা উঠবে ২০ মার্চ। উৎসব চলবে ২৪ মার্চ পর্যন্ত।

২০১৯-২০২০ সালে সরকারি অনুদানের সিনেমা ‘আগন্তুক’। এটি বিপ্লব সরকারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০২৩ সালে এশিয়ার বৃহত্তম চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল। এরপর অস্ট্রেলিয়া, গোয়া, ঢাকা ঘুরে সিনেমাটি যাচ্ছে নেপালে।

বিপ্লব সরকারের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক এবং বিপ্লব সরকার।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিমসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মাজাহারুল রাজু, শিল্প নির্দেশনায় প্রতিথযশা শিল্পী ওয়াকিলুর রহমান ও সাদ্দাম খন্দকার জয়, সাউন্ড ডিজাইন করেন সুকান্ত মজুমদার এবং সম্পাদনায় শঙ্খজিত বিশ্বাস ও বিপ্লব সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here