চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত গ্লোবাল কোয়ালিফায়ার্সের মাধ্যমে ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নেদারল্যান্ডস। টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে দেশটি।
চাচা টিম ডি লিডে এবং চাচাতো ভাই বাস ডি লিডে বিশ্বকাপে পুরুষ দলের প্রতিনিধিত্ব করার পর, বাবাত ডি লিডে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।
এ বিষয়ে অধিনায়ক বাবাত ডি লিডে বলেন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের প্রথমবার অংশগ্রহণ নিয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার এবং বড় মঞ্চে নেদারল্যান্ডসে আমাদের প্রতিভা দেখানোর একটি দুর্দান্ত সুযোগ হবে। আমরা আশা করি, ডাচ ক্রিকেটকে গর্বিত করতে এবং নেদারল্যান্ডসের তরুণীদের অনুপ্রাণিত করতে পারব।
তিনি আরও বলেন, যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের ঘরের কাছে ইংল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিপুল সংখ্যক কমলা রঙের দর্শক এবং প্রচুর সমর্থন আশা করছি। এটি একটি আজীবনের অভিজ্ঞতা হবে, শুধু একটি দল হিসেবে আমাদের জন্য নয়, আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং যাদের হৃদয়ে ডাচ মহিলা ক্রিকেট রয়েছে তাদের জন্যও দারুণ অভিজ্ঞতা।
বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে।বাবাতের দল আগামী ১৪ জুন এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো তারা খেলবে লিডস (ভারত), সাউদাম্পটন (অস্ট্রেলিয়া) এবং ব্রিস্টলে (দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান)।
নেদারল্যান্ডস স্কোয়াড: বাবেতে ডি লিডে (সি), ক্যারোলিন ডি ল্যাঞ্জ, ফ্রেডেরিক ওভারডিক, হান্না ল্যান্ডহির, হেদার সিজার্স, আইরিস জুইলিং, ইসাবেল ভ্যান ডার ওয়ানিং, লারা লিমহুইস, মির্থে ভ্যান ডেন রাড, ফেবে মোলকেনবোয়ার, রবিন রিজকে সিলভেরানা, সানভেরানা, রোজানা স্টেরে কালিস

