নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সূর্যকুমার যাদবকে

0
নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সূর্যকুমার যাদবকে

ঘরের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপে শিরোপা জেতার পরও ভারতের টি-টোয়েন্টি দলের অভিনায়ক সূর্যকুমার যাদবকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকে বিবেচনা করা হচ্ছে।

আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) হয়ে তার নেতৃত্বে মুগ্ধ বোর্ডের কর্মকর্তারা।

আইপিএলের পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বিসিসিআই ভারতের টি-টোয়েন্টি দলে তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ার কথাও ভাবছে। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, অজিত আগরকরের নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচক কমিটি ব্যাট হাতে সূর্যকুমারের ফর্মহীনতার কারণে ‘ধৈর্য হারিয়ে ফেলেছে’ বলে উল্লেখ করা হয়েছিল। শেষ মুহূর্তে সিদ্ধান্তে কোনো পরিবর্তন না হলে, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়াসই সবচেয়ে এগিয়ে আছেন।

অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে ব্যাটসম্যান হিসেবে সূর্যকুমার দলে সুযোগ পাবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

টি-টোয়েন্টিতে ভারতের দুর্দান্ত রেকর্ড থাকা সত্ত্বেও, সূর্যকুমার সাম্প্রতিক মাসগুলোতে রান পেতে সংগ্রাম করছেন।তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের (এমআই) হয়ে ১০ ম্যাচে মাত্র ১৯৫ রান করেছেন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিসিসিআই এবং টিম ইন্ডিয়ার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে সূর্যকুমার বেশ কিছুদিন ধরে কব্জির সমস্যায় ভুগছেন এবং ব্যথা ও অস্বস্তি নিয়েই খেলে যাচ্ছেন। অন্যদিকে শ্রেয়াস আইয়ার পাঞ্জাব কিংসকে (পিবিকেএস) তাদের প্রথম সাত ম্যাচের মধ্যে ছয়টিতে জয় এনে দিয়েছেন এবং নয় ইনিংসে ৩৩৩ রানও করেছেন।

যদিও রোহিত শর্মার অবসরের পর ভারতের অধিনায়কত্ব নেওয়ার পর থেকে সূর্যকুমার এখনও একটিও টি-টোয়েন্টি সিরিজ হারেননি। অন্যদিকে শ্রেয়াস দুই বছরেরও বেশি সময় ধরে কোনো টি-টোয়েন্টি খেলেননি। তাকে সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দেখা গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here