নেইমারকে ঘিরে আবারও আলোচনায় ব্রাজিল ফুটবল। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই তারকা ফুটবলারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক ৫৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। সোমবার প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন নেইমার, যদিও চূড়ান্ত দলে তার থাকা এখনো নিশ্চিত নয়।
আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, পুরোপুরি ফিট না হলে নেইমারকে বিবেচনায় নেবেন না তিনি। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আশার আলো দেখিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ১২ ম্যাচে করেছেন ৫ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩ গোল।
ব্রাজিল কোচ আগামী ১৮ মে ঘোষণা করবেন চূড়ান্ত স্কোয়াড। আপাতত প্রকাশিত তালিকাটি কেবল প্রাথমিক দল। সবকিছু ঠিক থাকলে এবং চূড়ান্ত দলে সুযোগ পেলে এটি হবে ব্রাজিলের জার্সিতে নেইমারের চতুর্থ বিশ্বকাপ।
ব্রাজিলের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
আক্রমণভাগ: ভিনিসিয়ুস (রিয়াল মাদ্রিদ), রাফিনহা (বার্সেলোনা), ম্যাথেউস কুনিহা (ম্যানচেস্টার ইউনাইটেড), লুইজ হেনরিকে (জেনিত), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), এস্তেভাও (চেলসি), নেইমার (সান্তোস), এন্দ্রিক (লিওঁ), রায়ান (বোর্নমাউথ), অ্যান্টনি (রিয়াল বেতিস), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), কাইও জর্জে (ক্রুজেইরো)।
মধ্যমাঠ: কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), ফাবিনিয়ো (আল-ইত্তিহাদ), আন্দ্রে সান্তোস (চেলসি), দানিলো (বোটাফোগো), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো), গ্যাব্রিয়েল সারা (গালাতাসারাই), জোয়াও গোমেস (উলভস), আন্দ্রেয়াস পেরেইরা (পালমেইরাস), জোয়েলিন্তন (নিউক্যাসল), জেরসন (ক্রুজেইরো), ম্যাথেউস পেরেইরা (ক্রুজেইরো)।
রক্ষণভাগ: মারকিনিওস (পিএসজি), থিয়াগো সিলভা (পোর্তো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), ব্রেমার (ইউভেন্টাস), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), ইবানেজ (আল-আহলি), আলেক্সসান্দ্রো (লিল), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), বেরালদো (পিএসজি), ভিতর রেইস (জিরোনা), মুরিল্লো (নটিংহ্যাম ফরেস্ট), ওয়েসলি (রোমা), দানিলো (ফ্ল্যামেঙ্গো), পাওলো হেনরিকে (ভাস্কো), ভিতিনহা (বোটাফোগো), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), লুসিয়ানো জুবা (বাহিয়া), কাইও হেনরিকে (মোনাকো), কাইকি (ক্রুজেইরো), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান)।
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), বেন্তো (আল-নাসর), হুগো সৌজা (করিন্থিয়ান্স), জন (ফরেস্ট), কার্লোস মিগেল (পালমেইরাস)।

