চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইমন আহমেদ পায়েলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর একটার দিকে জেলার শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলা পুরাতনপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইমন আহমেদ পায়েল হচ্ছেন একই এলাকার আশরাফুল হক শিলুর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর একটার দিকে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় বেল্ট দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

