নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের

0
নির্ধারিত সময়ে মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ জেলা প্রশাসকের

মুন্সীগঞ্জে নির্মাণাধীন পৌর শিশু পার্কের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সোমবার (২৯ জুন) পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক নির্মাণাধীন শিশু পার্কের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান কাজের গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করে নির্মাণকাজে কোনো ধরনের বিলম্ব না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ও গুণগত নির্মাণ নিশ্চিত করে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একইসঙ্গে নির্মাণকাজের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here