নিজের তৃতীয় বিয়ের খবরকে ‘সত্যি’ বললেন আমির খান

0
নিজের তৃতীয় বিয়ের খবরকে ‘সত্যি’ বললেন আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান অবশেষে তার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৬১ বছর বয়সী এই অভিনেতা। 

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়া-কে এক সাক্ষাৎকারে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন আমির। তিনি জানান, বিয়ের খবরটি পুরোপুরি সত্যি এবং আগামী ৫ জুলাই একটি ঘরোয়া ও ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।

এর আগে, নিজের ৬০তম জন্মদিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমবার গৌরীর সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। সে সময় তিনি জানিয়েছিলেন, ২৫ বছর আগে গৌরীর সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল এবং গত দেড় বছর ধরে তারা একে অপরের সঙ্গে বেশ সিরিয়াস ও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে রয়েছেন। মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও গৌরীকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। গৌরী মূলত বেঙ্গালুরুর বাসিন্দা এবং তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন ও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে মুম্বাইয়ে একটি সেলুন ব্যবসার পাশাপাশি আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন তিনি।

আমির খান ও গৌরী স্প্র্যাট (ছবি: সংগৃহীত)
আমির খান ও গৌরী স্প্র্যাট (ছবি: সংগৃহীত)

এটি হতে যাচ্ছে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি তার শৈশবের ভালোবাসা রীনা দত্তকে বিয়ে করেছিলেন। ১৬ বছরের সেই সংসারে তাদের জুনায়েদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে, যার পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির। দীর্ঘ ১৬ বছর সংসার করার পর ২০২১ সালে কিরণ ও আমির যৌথ বিবৃতির মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাদের আজাদ নামে এক পুত্রসন্তান রয়েছে, যাকে তারা এখনো যৌথভাবে দেখাশোনা করছেন। 

এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন এই বলিউড সুপারস্টার।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here