নিজের ছবিযুক্ত বিশেষ পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

0
নিজের ছবিযুক্ত বিশেষ পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের প্রতিচ্ছবি সম্বলিত একটি বিশেষ স্মারক মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করেছেন। চলতি বছর আমেরিকার ২৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে এই সীমিত সংস্করণের পাসপোর্টটি সামনে আনা হয়েছে।

শুক্রবার মার্কিন পাসপোর্টের নতুন নকশা উন্মোচন করে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন, ‌‌‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, যা বলছে, স্বাগতম, তবে ভদ্রভাবে থাকুন’।

ট্রাম্প পাসপোর্টের একটি নমুনা পাতার ছবি যুক্ত করেছেন, যেখানে রেজোলিউট ডেস্কের (Resolute Desk) ওপর তাঁর একটি গম্ভীর অবয়বের ছবি রয়েছে, পটভূমিতে মূল স্বাধীনতার ঘোষণার লেখা এবং নিচে তাঁর স্বাক্ষর রয়েছে। এর বিপরীত পাতায় জন ট্রাম্বুলের আঁকা বিখ্যাত ‘দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স’ চিত্রকর্মের একটি ছবি রয়েছে।

নতুন পাসপোর্টটিতে ট্রাম্পের যে প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে, তা ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারিতে থাকা প্রেসিডেন্টের প্রতিকৃতির ওপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। এটি চলতি বছরের শুরুতে স্টেট ডিপার্টমেন্টের (পররাষ্ট্র মন্ত্রণালয়) প্রকাশ করা নকশাগুলোর চেয়ে ভিন্ন, যেখানে প্রেসিডেন্টের অন্য একটি ছবি ব্যবহার করা হয়েছিল।

পরবর্তীতে শুক্রবার হোয়াইট হাউজের এক্স অ্যাকাউন্ট থেকেও ট্রুথ সোশ্যাল পোস্টের সেই একই নকশা সম্বলিত একটি ছবি পোস্ট করা হয়, যার ক্যাপশনে লেখা ছিল ‘আমেরিকার ২৫০তম বার্ষিকী স্মরণে নতুন মার্কিন পাসপোর্ট।’

সূত্র : সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here