নিখোঁজের তিন দিন পর নদী থেকে লাশ উদ্ধার

0
নিখোঁজের তিন দিন পর নদী থেকে লাশ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর স্থানীয় ক্ষিরাই নদী থেকে মসজিদের ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমাম রফিকুল ইসলাম (৩৮)। সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার বাঘুটিয়া ইউনিয়নের আব্দুর রহিম ও নারগিস বেগম দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম গত এক বছর ধরে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি  করে আসছিলেন। গত রবিবার ভোরে তিনি ফজরের নামাজ পড়ান। তবে যোহরের নামাজের সময় থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর থেকেই স্থানীয়রা ও স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে স্থানীয়রা ক্ষিরাই নদীতে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন।

বৈন্যা প্রসাদ পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি বিল্লাল উদ্দিন বলেন, “আমাদের ইমাম সাহেব গত রবিবার ফজরের নামাজ পড়িয়েছেন। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here