নাসিরনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

0
নাসিরনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার রাত ৯টার দিকে উপজেলার চিতনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় জিতু মিয়া একজন এজাহারনামীয় আসামি।

মামলাটি করেন নাসিরনগর উপজেলা কৃষক দলের বহিষ্কৃত আহ্বায়ক শাহ আলম পাঠান। ওই মামলায় মোট ১১৮ জনকে আসামি করা হয়। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here