নালিতাবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

0
নালিতাবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সহকারী ডেন্টাল সার্জন ডা. মেহেদী হাসান শিবলী। পরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম।

তিনি বলেন, শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন আহমেদ নূর, গাইনিকোলজিস্ট ডা. মায়া হুর এবং শিশু বিশেষজ্ঞ ডা. এ কে এম জাহাঙ্গীর হোসেন। তারা পুষ্টি বৈষম্য দূরীকরণ ও সুষম খাদ্য বণ্টনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং পুলিশ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here