নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র্যাব-১১। রবিবার শহরের আল্লামা ইকবাল রোড থেকে শুরু করে গলাচিপা রূপার বাড়ি এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন গলাচিপা এলাকার মনির হোসেনের ছেলে সাব্বির, বারেক হাওলারের ছেলে আলম ও মনির মিয়ার ছেলে রাব্বি। তারা চিহ্নিত মাদক বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানিয়েছে, নারায়ণগঞ্জের ভরাট হয়ে যাওয়া ডোবায় নেমে অভিযান পরিচালনা করেন। ধাওয়া দিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করেন। সেই সাথে মাদকের আস্তানা ধ্বংস করে দেন। র্যাবের অভিযানের পর বিক্ষুব্ধ এলাকাবাসী মাদক বিক্রির আস্তানায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। আগুনে তাদের আস্থাতা পুড়ে যায়।
অভিযানের নেতৃত্বে থাকা র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, মাদক বিক্রি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেয়ে র্যাব অভিযান চালিয়ে ৩ জনকে আটক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

