নারায়ণগঞ্জে অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

0
নারায়ণগঞ্জে অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা প্রতিষ্ঠান দুটি হলো- কুতুবাইল কাঠেরপুল এলাকার জিলানী ডাইং ও বটতলা রেললাইন এলাকার রাজ্জাক ডাইং। প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়।

অভিযানের সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ইটিপি ছাড়া তরল বর্জ্য উৎপন্নকারী দুটি অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here