নাফ নদ থেকে বাবা-ছেলেসহ ৭ জেলে অপহরণ

0
নাফ নদ থেকে বাবা-ছেলেসহ ৭ জেলে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে মাছ ধরার সময় বাবা-ছেলেসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদ থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম। এছাড়া সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া এবং নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে ১০ থেকে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে যায়।

তিনি আরও জানান, অপহৃতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here