নাটোরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

0
নাটোরে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নাটোরে হালতি বিলে নৌকাডুবিতে নিখোঁজ আল-আমিন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। 

নিহত কৃষক আল আমিন নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের মোহনপুর গ্রামের জয়তুন মৃধার ছেলে। সোমবার রাতে বাবা ও এক প্রতিবেশীর সাথে হালতি বিলে শামুক তুলতে গিয়ে ঝড়ের কবলে নৌকা ডুবে ওই যুবক নিখোঁজ হন। রাতে তাকে পাওয়া না গেলেও সকালে তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

নলডাঙা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাবা ও এক প্রতিবেশীর সাথে ওই যুবক হালতি বিলে মাছ ও শামুক সংগ্রহে যান। রাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে একজন নিখোঁজ ছিলেন। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগকারী না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here