নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার

0
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হলে একদল চোরাকারবারি মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here