নবীনগরে মাদক কারবারির বিচার দাবিতে মানববন্ধন

0
নবীনগরে মাদক কারবারির বিচার দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক কারবারে অভিযুক্ত আশরাফুল ইসলামের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসী এ মানববন্ধন আয়োজন করে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সফিকুল ইসলাম সফু, জাকির মেম্বার, হানিফ মেম্বার, মহসিন, সজিবসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এর ফলে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। তারা অবিলম্বে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, আশরাফুলের বিরুদ্ধে ৫ আগস্টের হত্যা মামলাসহ চারটি হত্যা মামলা থাকলেও পুলিশ গ্রেফতার করছে না।  

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। 

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল ইসলাম সেলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here