নতুন পারমাণবিক ওয়ারহেড উন্মোচন উত্তর কোরিয়ার

0

নতুন পারমাণবিক ওয়ারহেড উন্মোচন উত্তর কোরিয়ার

এবার ক্ষুদ্রাকৃতির পারমাণবিক ওয়ারহেড উন্মোচন করেছে উত্তর কোরিয়া। নিজেদের অস্ত্রাগারকে সমৃদ্ধশীল করতে আরও ওয়ারহেড তৈরি করতে চায় দেশটি। মঙ্গলবার (২৮ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

ওয়ারহেডের কয়েকটি ছবি প্রকাশ করেছে কেসিএনএ। ওই ছবিগুলোতে দেখা যায়, ওয়ারহেডগুলো হাওসান-৩১এস মডেলের। আর দেশটির শীর্ষ নেতা কিম জন উং নিউক্লিয়ার ওয়েপন ইনস্টিটিউট পরিদর্শন করছেন। সেখানে তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড বসানোর প্রযুক্তি ও  পারমাণবিক আক্রমণের পরিকল্পনা দেখেন।

সিউল বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কুন ইউ সু বলেন, ‘ছোট ওয়ারহেডগুলো আরও শক্তিশালী। এটি উদ্বেগজনক।’ 

২০১৬ সালের ওয়ারহেডগুলোর সঙ্গে এবারেরগুলোর তুলনা করছেন এই ইমিরেটস।

সূত্র: রয়টার্স

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here