নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

0
নওগাঁর রানীনগরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নওগাঁর রানীনগর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সকাল ৯টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া উত্তরপাড়া গ্রামের ‍মৃত শমসের প্রামানিকের ছেলে।
 
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে বাবু প্রামানিক স্ত্রীর ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পরিবারের সদস্যরা জানতে পেরে মরদেহ বাড়ি নিয়ে আসে।

রানীনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল খালেক বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চিলাহাটি যাচ্ছিল। এসময় সকাল ৮টা ৪৮ মিনিটে বাবু প্রামানিক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রানীনগর রেলওয়ে স্টেশনে উত্তরপাশে আসলে বাবু প্রামানিক নামে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। ট্রেন আসলেও স্থানীয়রা তাকে অনেকবার ডাকলেও তিনি কোন কর্ণপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় রেললাইনে কাটা পড়ে মারা যান তিনি। মরদহে উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here