ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

0
ধামরাইয়ে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে ফিরোজ হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে উপজেলার অর্জুন নালাই গ্রামের ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

ফিরোজ হোসেন উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মৃত আলহাজের ছেলে। তিনি এলাকায় মাদকের বড় কারবারি হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফিরোজ হোসেন শনিবার রাতে সাটুরিয়া থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১০টার দিকে অর্জুন নালাই ঈদগাহ মাঠের কাছে আসলে একই এলাকার আরেক মাদক কারবারি জহিরুলের সঙ্গে দেখা হয়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন তারা দুজন। এক পর্যায়ে ফিরোজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম জহিরুল।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ফিরোজ হোসেনের নামে মাদক মামলাসহ ১২টি মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here