ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

0
ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় ৩০ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

অভিযানকালে এসএনবি ব্রিকস, জেএনবি ব্রিকস, এমএবি ব্রিকস, আরএসবি ব্রিকস এবং আইএনসি-১ ব্রিকসকে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রতিটি ভাটাকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার সুতিপাড়া ও নান্নার ইউনিয়নে এসব ইটভাটায় অভিযান চালানো হয়। পরিবেশগত অনুমোদন না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here