ধামরাইয়ের যুবদল নেতা এস.এম লুৎফর রহমান গ্রেফতার

0

আখতার রাফি : ঢাকার ধামরাইয়ের বিশিষ্ট যুবদল নেতা ও শিক্ষক এস. এম. লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে  ধামরাই থেকে তাকে আটক করা হয়।

এক সূত্রে জানা যায়, সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা শিক্ষক নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এস. এম. লুৎফর রহমান। নির্বাচনের দিন দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে, যেখানে তিনি আহত হন।

পরে এ ঘটনায় মারামারির অভিযোগে তার বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই নিজ এলাকায় বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ধামরাই থানার এক সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্র জানায়, এস. এম. লুৎফর রহমান একজন শিক্ষক এবং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ছিলেন।

তিনি বলেন- কর্মীদের রেখে আমি যাব না এই কথা বলে নিজেই থেকে গেলেন থানায়। 

সাবেক যুবদলের  সিনিয়র সহ-সভাপতি 

লুৎফর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here