ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেফতার

0
ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেফতার

ভারতের জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছেন পুনে পুলিশ। বুধবার পুনে থেকে গ্রেফতার করা হয় তাকে। খবর এনডিটিভির।

ভারতীয় গণমাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ১১ আগস্ট এক হাউস পার্টিতে অভিনেতা আশিস কপুরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করলে সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

আগস্টের মাঝামাঝি অভিযোগ দায়ের হলেও গ্রেফতারে দেরির কারণ জানতে চাইলে পুনে নর্থের পুলিশ কর্মকর্তা রাজা বান্থিয়া জানান, অভিযোগের পর থেকেই আশিস পলাতক ছিলেন। তবে তার গতিবিধি পুলিশের নজরদারিতে ছিল।

তিনি আরও জানান, আশিস প্রথমে গোয়াতে যান। তারপর সেখান থাকা যান পুনেতে। সেখান থেকে পুলিশের জালে ধরা পড়েন তিনি। তবে, আশিসকে গ্রেফতার করা হলেও অভিযোগকারীর বয়ানে অসঙ্গতি রয়েছে বলে জানান তিনি।

প্রথমে অভিযোগকারী জানান, আশিসের আয়োজন করা পার্টিতে অন্য দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে। তবে সাত দিন পর, ১৮ আগস্ট তিনি বয়ান পরিবর্তন করে বলেন, আশিস একাই তাকে ধর্ষণ করেছেন।

এ ঘটনায় শুরুতে পুলিশ গণধর্ষণের মামলা দায়ের করেছে। তবে আশিসকে জিজ্ঞাসাবাদ শেষে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here