‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই ভূমি

0
‘দ্য রয়্যালস সিজন ২’-এ নেই ভূমি

নেটফ্লিক্সে আবারও ফিরছে জনপ্রিয় সিরিজ ‘দ্য রয়েলস’ এর দ্বিতীয় পর্ব। তবে মিড-ডে-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজিটি দ্বিতীয় পর্বে থাকছেন না অভিনেত্রী ভূমি পেডনেকর। প্রথম সিজনের সমালোচনার জেরে এই প্রজেক্ট থেকে তাকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, শো-টি একটি ভিন্ন দিকে মোড় নেবে, যেখানে ঈশানের ঝলমলে প্রেমময় জীবনের চেয়ে পারিবারিক সম্পর্কের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে।

সিরিজটির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, প্রথম সিজনে ঈশান খট্টরের সঙ্গে ভূমির রোম্যান্স বড় জায়গা জুড়ে থাকলেও, পরের পর্বে নির্মাতারা রাজপরিবারের অন্দরের রাজনীতি এবং পারিবারিক জটিলতাকে বেশি গুরুত্ব দিতে চাইছেন। আমরা প্রথম সিজনটি একটি অমীমাংসিত প্রেমের সম্পর্কে শেষ করেছিলাম। এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভূমির সঙ্গে কোনো মতবিরোধও হয়নি। নির্মাতারা দ্বিতীয় সিজনে গল্পটিকে স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে দিচ্ছেন।

প্রথম পর্বের পর সমালোচনার মুখে পড়া পেডনেকার মিড-ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন। এই অভিনেত্রী বলেন, শোরগোল এতটাই বেড়ে গিয়েছিল যে, আমি আমার নিজের সৃজনশীল কণ্ঠস্বর আর শুনতে পাচ্ছিলাম না। যখন আপনাকে প্রতিদিন বলা হয়,আপনাকে আপনার নিজের মতো দেখতে লাগছে না, তখন তা আপনার ভেতরে প্রবেশ করতে শুরু করে। আমি অসাড় হয়ে গিয়েছিলাম।

প্রতিবেদন অনুসারে, ভূমি অন্যান্য প্রকল্পেও মনোযোগ দিচ্ছেন বলে জানা গেছে। অন্য একটি সূত্রের খবর অনুযায়ী, নেটফ্লিক্সের জন্য ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনমূলক ছবিতে ভূমি তার বিপরীতে অভিনয় করতে চলেছেন। বর্তমানে গোপন রাখা এই প্রকল্পটি বেশ কিছুদিন ধরেই নির্মাণাধীন রয়েছে। তিনি ‘দলদল ২’-এর কাজও শুরু করবেন বলে শোনা যাচ্ছে। যা সাম্প্রতিক বছরগুলোতে তার ক্রমবর্ধমান আকর্ষণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

প্রিয়াঙ্কা ঘোষ এবং নূপুর আস্থানা পরিচালিত ‘দ্য রয়্যালস’-এ জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি, বিহান সামত, ডিনো মোরিয়া এবং মিলিন্দ সোমানের মতো একঝাঁক তারকা অভিনয় করেছেন। গত বছরের ৯ মে সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here